1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৯১ বার পঠিত

ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবক সংগঠন ইউনাইটেড ন্যাশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগ সদস্য সংগ্রহ শুরু করেছে। গত শনিবার (২৫ জানুয়ারি) অনলাইন ও ২৭ জানুয়ারি অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই রেজিস্ট্রেশন শুরু হয়। রেজিস্ট্রেশন চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দুইদিনব্যাপি প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।

ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ ২০২৫ এর প্রাথমিক পর্যায়ে আবেদনকৃত আগ্রহী প্রার্থীদের মেধা যাচাইকরণে লিখিত পরীক্ষা, নেতৃত্বদানের সক্ষমতা যাচাই করার জন্য ফোকাস গ্রুপ ডিসকাশন এবং সবশেষে ভাইভার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
বর্তমান যুবসমাজকে শুধু একাডেমিক পড়ালেখার মধ্যে আবদ্ধ না রেখে গঠনমুলক উন্নয়ন ও নেতৃত্বদানে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে ইউনিস্যাব। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, ‘Leadership through volunterism’ অর্থাৎ স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ।

উল্লেখ্য, ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী বিভাগ। প্রতিবছর ইউনিস্যাব বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট, ইদ ফর স্ট্রিট চিলড্রেন, শীতবস্ত্র বিতরণ, দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা অন্যতম। ইউনিস্যাব সর্বদাই তরুণদের ক্ষমতায়ন, শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়ন, শিক্ষা ও সচেতনতায় বিশ্বাস করে। আর এসব বাস্তবায়নের লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে চলেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD