1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫ বাঁশের সাঁকোই এখন ভরসা: দীঘিনালায় পাকুজাছড়া খালের ওপর দুর্ভোগ লাঘবে আনসার-ভিডিপির উদ্যোগ ঢাকায় পিটার হাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগমন ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে আহত সেলিমের মৃত্যু, ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের অবসান দীঘিনালা জোনের উদ্যোগে বব্রমহন কারবারি পাড়ায় ৫০০ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান শ্রমিক অসন্তোষে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রধান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণকেই

জয়পুরহাট আ”লীগ নেতা পৌরসভার সাবেক মেয়র মোস্তাক গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পঠিত

জয়পুরহাট আ”লীগ নেতা পৌরসভার সাবেক মেয়র মোস্তাক গ্রেফতার।

শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

বুধবার বেলা ১১ টায় মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গত ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন। সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সে জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

এ অবস্থায় জয়পুরহাটের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বুধবার বেলা ১১ টায় মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে জয়পুরহাট আনার জন্য জয়পুরহাট ডিবি পুলিশের একটি টীম ইতোমধ্যে রওনা দিয়েছে এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এসআই জাহাঙ্গীর আলম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD