1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর সহ ৪জেলায় মহাসড়ক উন্নয়ন পরিদর্শনে সচিব নোয়াখালী সেনবাগে শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী উদ্যোগ, স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় ১,৫৯৮ শিক্ষার্থী খাগড়াছড়ির উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলল ‘মাই শপ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি হুরায়রা, সম্পাদক ইমন দর্শনায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, কথিত কাবিননামার ভিডিও বার্তা ঘিরে বিতর্ক। ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যের কমিটি গঠন সীমান্তে অপরাধ দমনে কঠোর শার্শা থানা পুলিশ, গোগায় তিন স্থানে বিট পুলিশিং সভা,মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে প্রবাসী রুবেলের মরদেহ উদ্ধার ২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম

হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

রাজশাহী ব্যুরো ঃ আজ ২৬ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ১২:০০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৩৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উল্লেখ্য, ৩৬ টি মোবাইল ফোনের মধ্যে ৩টি ভিভো ব্র্যান্ডের, ৩ টি অপ্পো, ৭ টি স্যামসাং, ১ টি ওয়ান প্লাস, ১০ টি শাওমি, ৫ টি রিয়েলমি, ২ টি ইনফিনিক্স, ২ টি ওয়ালটন, ২ টি টেকনো ও ১ টি সিম্ফনি ব্র্যান্ডের।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD