1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাবিতে স্থগিতকৃত প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন শুরু হবে ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে। যা চলবে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া প্রাথমিক আবেদন ফি পুনঃনির্ধারণ করে ২২ টাকা করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ‘বি’ ইউনিট ১২ এপ্রিল, ‘এ’ ইউনিট ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD