1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। 
প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামীমা ইয়াসমিন এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার এর পরিচালনায় বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) স্বজল কুমার সরকার, সদর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মজিবুর রহমান ও সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক প্রবীর রঞ্জন সরকার প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার
ফলাফলে কৃত্বিত অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক কবিতা পাঠ, নাচ ও জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD