1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: সোহাগ রহমান (৩৭) ও মো: রেজাউল করিম (২৫)। সোহাগ রহমান রাজশাহী মহানগরীর পবা থানার শ্রীপুর এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। সে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রাজশাহী জেলার বাগমারা থানার কানাই শহর এলাকার মো: ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে সে মহানগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা আমবাগান এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD