1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে  দত্ত উচ্চ বিদ্যালয় ক্রীড়া উপ-কমিটি এই ক্রীড়া প্রতিযোগিতার  আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামীমা ইয়াসমীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক,  ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান,  নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ কামরুজ্জামান,  জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য নাজমূশ শাহাদাৎ নাজু, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক মোঃ হাদিস মিয়া সহ আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচ-কাওয়াজ প্রদর্শন করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। পরে মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়,  লাফ, মোরগের লড়াই, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে বিজয় লাভ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD