1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

নেত্রকোনায় কৃষি উপসহকারী কর্মকর্তাকে তুলে নিয়ে মারধর, পুলিশ গিয়ে উদ্ধার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

নেত্রকোনায় কৃষি উপসহকারী কর্মকর্তাকে তুলে নিয়ে মারধর, পুলিশ গিয়ে উদ্ধার

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর এক কৃষি উপসহকারী কর্মকর্তাকে তুলে নিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শাকিল চৌধুরীর বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আজ বুধবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।মারধরের শিকার ওই কর্মকর্তার নাম আরিফ চৌধুরী। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর এলাকায়। আরিফ চৌধুরীর সঙ্গে প্রতিবেশী শাকিল চৌধুরীর জমিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়ের মধ্যে আদালতে মামলা রয়েছে। প্রতিপক্ষের লোকজন তাঁর সেচ পাম্পের পাইপে সিমেন্ট, বালু ও সুরকির ঢালাই দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগে গত রোববার তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন এতে উল্টো প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হন। আজ বুধবার দুপুর একটার দিকে আরিফ চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারার একটি মামলায় হাজিরা দিয়ে বের হন। এ সময় শাকিল চৌধুরীর নেতৃত্বে ১০-১২ জন যুবক তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে শহরের বড়বাজার এলাকায় একটি ব্যক্তিগত কার্যালয়ে দরজা বন্ধ করে বেধরক মারধর করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার শিকার আরিফ চৌধুরী বলেন, ‘প্রতিপক্ষ শাকিল চৌধুরীর নেতৃত্বে শাওন, বাদল, ছোটনসহ ১০-১২ জন আমাকে ডিসি অফিসের সামনে থেকে তুলে নিয়ে বড়বাজার এলাকায় একটি চেম্বারে বেধরক মারধর করে। আমার সাথে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁরা আবার পুলিশকে খবর দেয়। পুলিশ এলে আমাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে পুলিশের সামনেও মাথা দেয়ালে ঠুকিয়ে মারধর করে ও হাতে ছুরি দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ছবি তোলে। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ লুৎফর রহমান জানান ‘বড়বাজার এলাকায় একটি চেম্বার থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD