1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে

জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার অসহায় ছাত্রদের  মাঝে শীতবস্ত্র বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩১২ বার পঠিত

জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার অসহায় ছাত্রদের  মাঝে শীতবস্ত্র বিতরণ ।

শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি,

একটি শীতবস্ত্র, এক গুচ্ছ উষ্ণতা, একটি মানবিক উদ্যোগ নিয়ে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্র, এতিম, দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে এতিম, দুঃস্থ ও অসহায়দের মাঝে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ জুয়েল এর ব্যক্তিগত অর্থায়নে শতাধিক মানুষের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক মোঃ আবু মুসা, জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, সাবেক ছাত্রদলনেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম বুলেট, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ রতন ভূইয়া, দেলোয়ার হোসেন, মোঃ রাসেল প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ জুয়েল বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা রোদ, ঝড়, বৃষ্টি ও শীতসহ বিভিন্ন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সংবাদ সংগ্রহের জন্য দূরদূরান্ত এবং মাঠে ঘাটে ছুটে বেড়াই। এই শীতের মধ্যেও জেলার বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে শীতের তীব্রতা উপলব্ধি করে মাদ্রার এতিম শিশুসহ অসহায় শীতার্ত গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘবের জন্য বিবেকের তাড়নায় আমার সামার্থ অনুযায়ী শীতবস্ত্র   করেছি।

শীতবস্ত্র পেয়ে উপস্থিত সকলেই বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন উদ্যোগ অতি প্রশংসনীয়। সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতার পাশাপাশি এটি মানবিক উদ্যোগ নিয়েছেন তারা। সাংবাদিকরা এমনিতেই অনেক কষ্ট করে কাজ করেন। আমরা এই উদ্যোগক্তার জন্য দোয়া করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD