1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ধামইরহাটে বাল্যবিবাহ রোধে শিশুদের নিয়ে উঠান বৈঠক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার পঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ রোধে শিশুদের নিয়ে উঠান বৈঠক
ছাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে প্লাস্টিক মুক্ত গ্রাম ঘোষণা ও বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন বিষয়ের উপর শিশুদের দক্ষতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমধর্মী উঠান বৈঠক করেছে ও উপজেলা শিশু ফোরামের সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর একটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু (টিএনটি) এলাকায় ওই ওয়ার্ডের শিশু ফোরামের সদস্যরা এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করে ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা সহায়তাকারী অফিসার কমল কর্মকার।
উঠান বৈঠকে শিশু ফোরামের বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নিজ নিজ  এলাকায় বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন, পরিবেশ সুরক্ষায় প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে গ্রামকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা এবং দেশ ও জাতির উন্নয়নে শিশুদের ভূমিকাসহ সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা সহায়তাকারী অফিসার জান্নাতুন নাইম, শিউলী শাহনাজ, অনিল পাহান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD