জানুয়ারী ২০, ২০২৫, ১০:২৪ পি.এম
ধামইরহাটে বাল্যবিবাহ রোধে শিশুদের নিয়ে উঠান বৈঠক।। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে বাল্যবিবাহ রোধে শিশুদের নিয়ে উঠান বৈঠক
ছাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে প্লাস্টিক মুক্ত গ্রাম ঘোষণা ও বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন বিষয়ের উপর শিশুদের দক্ষতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমধর্মী উঠান বৈঠক করেছে ও উপজেলা শিশু ফোরামের সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর একটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু (টিএনটি) এলাকায় ওই ওয়ার্ডের শিশু ফোরামের সদস্যরা এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করে ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা সহায়তাকারী অফিসার কমল কর্মকার।
উঠান বৈঠকে শিশু ফোরামের বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন, পরিবেশ সুরক্ষায় প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে গ্রামকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা এবং দেশ ও জাতির উন্নয়নে শিশুদের ভূমিকাসহ সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা সহায়তাকারী অফিসার জান্নাতুন নাইম, শিউলী শাহনাজ, অনিল পাহান প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM