1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাবির গবেষণা সংসদের নবীনবরণ অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

রাবির গবেষণা সংসদের নবীনবরণ অনুষ্ঠিত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষণা সংসদ (আরইউআরএস‌) এর পঞ্চম জেনারেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে নবীন শিক্ষার্থীদেরকে কলম-বুকমার্ক দিয়ে বরণ করে নেন সংগঠনটির সদস্যরা।

অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. এ. কে. এম. আজহারুল ইসলাম। তিনি গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন বিষয়ক লেকচার প্রদান করেন।

মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গবেষণা কাজের সাথে সংযুক্ত থাকা শিক্ষার্থীদের জন্য একটি সাফল্য। শিক্ষার্থীদেরকে গবেষণার সাথে যুক্ত করা বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের একটি অন্যতম লক্ষ্য। গবেষণা হলো একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে একটি নতুন জ্ঞানে নিযুক্ত করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিষয়ক কোর্সগুলো সাধারণত মাস্টার্সে করানো হয়। আরইউআরএস‌ এক্ষেত্রে প্রথম বর্ষের শুরু থেকেই গবেষণায় অগ্ৰণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার বলেন,
“আরইউআরএস‌ একটি মাল্টি ডিসিপ্লিনারি এপ্রোচে কাজ করে যাচ্ছে। এখানে আরইউআরএস‌ সাইন্স, আর্টস, কমার্সের শিক্ষার্থীদেরকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। রিসার্চের কাজ হলো সত্য উন্মোচন করে মানুষের সামনে বোধগম্য ভাবে উপস্থাপন করা।”

এছাড়াও তিনি প্রশাসনের পক্ষ থেকে আরইউআরএস‌ কে গবেষণা ও উদ্ভাবনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এসময় গবেষণা অলিম্পিয়াড- ২০২৪ ও ‘গবেষণা নিয়ে ভাবনা’ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ডা. মো. আমিরুল ইসলাম, আরইউআরএস‌ এর মডারেটর প্রফেসর ড. ইমতিয়াজ হাসান ও ড. হাবিবুর রহমান, টিএসসিসির পরিচালক প্রফেসর ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব, বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষক সহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আরইউআরএস‌) শিক্ষার্থীদের পরিচালিত একটি সংগঠন। এটি গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নকে লক্ষ্য করে ২০২১ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD