1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সংস্কার কাজ চলছে: আইজিপি।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পঠিত

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সংস্কার কাজ চলছে: আইজিপি।

রাজশাহী ব্যুরো ঃ পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহত উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্ম্যতা প্রকাশ করেছে।

বুধবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন আইজিপি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন, অভিভাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক প্রদান করেন।

বাংলাদেশ সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের অব্যহতি পাওয়া ৩২১ জন সদস্য। নানা আলোচনা-সমালোচনা শেষে এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের তারিখ পরিবর্তন করা হয় তিন বার। অবশেষে কাঙ্খিত সেই সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বুধবার (১৫ জানুয়ারী)।

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের এবং আহতদের স্মরণ করে আইজিপি আরও বলেন, পুলিশ মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করে হচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। তাই অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধান এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে।

নবীন এসআই ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বাহারুল আলম বলেন, ‘পরিবর্তিত সমাজের সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন। আর ন্যায় বিচার পাওয়া নির্ভর করে পুলিশের তদন্তের ওপর। আপনাদের উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই। এদের মধ্যে  প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পাদক পান এসআই নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি এবং সর্ব বিষয়ে শেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করা হয়।

জানা যায়, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ৮২৩ জন প্রশিক্ষনার্থী উপ-পরিদর্শক ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১ বছর মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। প্রশিক্ষণ শেষ হয় গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে।

এরপর প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শকদের কুচকাওয়াজ, অভিভাবদন গ্রহণনের জন্য ২৬ নভেম্বর সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে সারদা পুলিশ একাডেমী কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে ঢাকা থেকে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় অনুষ্ঠানের আগের দিন এসে উপস্থিত হোন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তবে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারস থেকে জানানো হয় অনিবার্য কারনে ৪০ তম ব্যাচের শিক্ষাণবিশ এসআইদের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে পরবর্তীতে সমাপণী অনুষ্ঠানের তারিখ জানানো হবে। এরপর প্রশিক্ষণের মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার ভঙ্গের অভিযোগ এনে ৪ ধাপে ৩২১ জন প্রশিক্ষাণার্থী এসআইকে অব্যাহতি প্রদান করে একাডেমী কর্তৃপক্ষ।

এরপর ৪০তম ব্যাচের অবশিষ্ট ৫০২ জন শিক্ষাণবিশ উপ-পরিদর্শকদের সমাপনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার,সামরিক-বেসামরিকসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD