1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরে বড় ভাই কর্তৃক মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যা: ভাই আটক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার পঠিত

শেরপুরে বড় ভাই কর্তৃক মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যা: ভাই আটক

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ১০ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি কর্তৃক সহোদর মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি (২৭) কে পিটিয়ে আহত করার পর ১১ জানুয়ারি শনিবার সকাল ১১টার দিকে মারা যায়। এঘটনায় শেরপুর সদর থানার পুলিশ ঘাতক ওই ভাইকে আটক করেছে।

আটককৃত জাহাঙ্গীর ওরফে জনি সদর উপজেলার তারাকান্দি গ্রামের জনৈক রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে বড় ভাই জাহাঙ্গীর আলম ও জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতিকে পিটিয়ে আহত করেন। এঘটনার পরদিন শনিবার সকালে আহত ছোট বোন জ্যোতি বাড়িতে মারা যায়। পরে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুরে ঘটনাস্থল গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে ঘাতক ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD