1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

“সুস্থ দেহ, সুন্দর মন” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ শুরু হয়েছে। আজ শনিবার সন্ধায় (১১ জানুয়ারি) ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে শওকত হোসেন তালুকদার স্মৃতি সংসদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সালাহ্ উদ্দিন খান মিলকী সভাপতিত্বে সদস্য সচিব মোখলেছুর রহমান ও শফিউল আলম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, মোঃ মেহেদী হাসান তালুকদার অন্তর ও জুনায়েদ হোসেন তালুকদার প্রান্তর প্রমুখ।শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মেহেদী হাসান তালুকদার অন্তর জানান, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৩২ টি টিম অংশগ্রহণ করছে, খেলাটি নক আউট সিস্টেমে অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD