
দিনাজপুরে মাদক বিরোধী সামাজিক আন্দোলন পরিষদ এর উদ্যোগে ২ দিন ব্যাপী খেলাধুলার আয়োজন
সাবু রায়( বিকে) জেলা প্রতিনিধি,দিনাজপুর,
আজ ৩ জানুয়ারি শুক্রবার দিনাজপুর সদর উপজেলা ৪ নং শেখপুরা ইউনিয়নে মাদক বিরোধী সামাজিক আন্দোলন পরিষোদ এর উদ্যোগে ২ দিন ব্যাপি খেলাধুলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আমন্ত্রণে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক জনাবা হাসনাহেনা হীরা।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সম্নানিত সভাপতি জনাব মোঃ আজগার আলী, অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু সাঈদ চৌধুরী ও দিনাজপুর জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল,তাতীঁ দল ও এলাকার মেহনতী জনতা।
প্রচারে,
সাংবাদিক /ডাঃ সমর কুমার রায়
সভাপতি, তাতীঁ দল,৪ নং শেখপুরা ইউনিয়ন।