
গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক মূল্যায়নের ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লোটাস কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় লোটাস কলেজিয়েট স্কুলের প্রাথমিক শাখায় এ বার্ষিক মূল্যায়ন ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৬৫০ জন শিক্ষার্থীর বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রদান করা হয়।
লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক মূল্যায়নের ফলাফল ও অভিভাবক সমাবেশে এসময় উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মামুনুর রশীদ, পরিচালক গোলাপ আলী শেখ, বিমল কুমার রায়, মাধ্যমিক বিল্যালয় শাখার প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলালসহ প্রাথমিক শাখার অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, স্কুল স্টাফ এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
লোটাস কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের ফলাফল যাই হোক আগামীতে যেনো আরও ভালো ফলাফল করে সেদিকে অভিভাবকদের নজর দেয়া উচিৎ। আপনারা যারা ফলাফল ও অভিভাবক সমাবেশে উপস্থিত হয়েছেন তেমনি করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকরা আপনার সন্তানকে কেমন পড়াচ্ছেন তা মনিটরিং করাসহ প্রতিদিনের পড়া তৈরি করে দেয়াও আপনাদের দায়িত্ব ও কর্তব্য। সবশেষে তিনি উপস্থিত অভিভাবকদের ধন্যবাদ দেন এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।