1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

ধামইরহাটে আলুর বাম্পার ফলনে কৃষক মোফাজ্জলের  মুখে হাসি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত
ধামইরহাটে আলুর বাম্পার ফলনে কৃষক মোফাজ্জলের  মুখে হাসি।
ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ) ঃ শস্য ভান্ডার খ্যাত নওগাঁর বরেন্দ্র উপজেলা হিসেবে পরিচিত ধামইরহাটে, চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। এতে করে কৃষকদের মুখে ফুটেছে হাসি। উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে অধিক ফলনের পাশাপাশি হাট বাজারে ভালো দামে আলু বেচাকেনা হওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার সময় উপজেলার ইসবপুর ইউনিয়ন, জাহানপুর,  আড়ানগর, খেলনাসহ ৮ ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠ জুড়ে সবুজ গাছের শেকড়ে শোভা পাচ্ছে উফসী কারেজ (বারি আলু ২৯),
স্থানীয় জাতের সাদা পাকড়ী, লাল পাকড়ী ও শীলবিলাতিসহ বিভিন্ন জাতের আলু। এসব এলাকায় এবার আগাম জাতের আলু চাষ করেছেন কৃষকরা। আর কদিন বাদে দল বেঁধে কৃষাণ, কিষাণীরা সেই আলু মাঠ থেকে উত্তোলন শুরু করবেন। একারণে আলু উত্তোলনের আগ মুহূর্তে এসে পোকামাকড় নিধনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
স্থানীয় আলু চাষিরা জানান, “চলতি রবি মৌসুমে আলু বিজের ভীষণ সংকট ছিল। দামও ছিল চড়া। এত দাম দিয়ে আলুর বীজ রোপন করে ভালো দাম পাবেন কিনা তার শঙ্কাও ছিল। তবে আলু উত্তোলনের আগে, ভালো দাম পাওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। তবে বাজার মনিটরিংয়র মাধ্যমে কৃষকেরা যেন আলুর ন্যায্য মূল্য পান তার দাবি জানান তারা।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জানা গেছে, কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করনের মাধ্যমে চলতি রবি মৌসুমে উপজেলায় আলু চাষ বৃদ্ধি পেয়েছে। এগুলোর মধ্যে উফসী জাতের কারেজ (বারি আলু ২৯) আলু, ডায়মন্ট (বাড়ি আলু ৭), এস্ট্রোরিক্স (বাড়ি আলু ২৫), রোমানা, কার্ডিনাল, গ্রানোলা (বাড়ি আলু ১৩), কুফরি সুন্দরী (বাড়ি আলু ১০) জাতের আলু এবং স্থানীয় জাতের সাদা পাকড়ী, লাল পাকড়ী এবং  শীলবিলাতি জাতের আলু উল্লেখযোগ্য।
আলু চাষি মোফাজ্জল বলেন, চলতি বছরের নভেম্বর মাসে দুই বিঘা জমিতে ক্যারেজ ও স্টীক জাতের আলুর বীজ রোপন করেন। এতে করে লেবার, সার, বিষ, পানিসহ ৭০ হাজার টাকা খরচ করতে হয়েছে। ফলন ভালো হওয়ায় ৮ থেকে ১০ দিনের মাথায় ক্ষেত থেকে আলু উত্তোলন শুরু করবেন।
তিনি আরও বলেন, দুই বিঘা জমিতে আলু চাষ করা হয়েছে। পাবেন প্রায়১৬০ মন। বর্তমানে পাইকারী বাজারে ৪৫ টাকা কেজি দরে ৩ লাখ টাকায় আলু বিক্রি করা সম্ভব হবে। সব খরচ বাদ দিয়ে লাভ হবে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। এতে করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন মোফাজ্জল।
আলমপুর ইউনিয়নের চকভাইকা গ্রামের আলু চাষি মতিবুল ইসলাম বলেন, এবার বড়ো দাগে ৬ বিঘা জমিতে আলু চাষ করেছেন। আলুর বীজ, লেবার, সার, বিষ সব মিলিয়ে দুই মাসে তাকে খরচ করতে হয়েছে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এতে করে আলু পাবেন ৫০০ মন। পাইকারি বাজারে ৪৫ টাকা কেজি দরে যার বাজার মূল্য ৯ লাখ টাকা। এতে করে সব বাদ  দিয়ে  প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা আয় করবেন বলে জানান।
উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের বলেন, ধামইরহাটে ২১০৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৩৩৫৭ হেক্টর মেট্রিক টন। এগুলোর মধ্যে উফসী জাতের আলু ২৯৭৭ হেক্টর ও স্থানীয় জাতের আলু ৩৮০ হেক্টর মেট্রিক টন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD