1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন। দৈনিক নয়া কণ্ঠ       

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন । বুধবার আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি ত্রি-বাষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এএইচএম ওবায়দুর রহমান সুইট।

এর আগে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি পদে কামরুজ্জামান কমল (সাইকেল) প্রতীকে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা (চেয়ার) প্রতীকে ভোট পেয়েছেন ১৩৪ টি। সাধারণ সম্পাদক পদে আরিফ ইফতেখার আহম্মেদ রানা (মোরগ) প্রতীকে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আমিনুর রশীদ ইকু (ছাতা) প্রতীকে ভোট পেয়েছেন ৯৪টি। সাংগঠনিক সম্পাদক পদে দুই জন সামিউল হাসান (আনারস ) প্রতীকে ১১০ ভোট ও মোশাররফ হোসেন (কাঁঠাল ) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

পৌর বিএনপির সভাপতি পদে আফাজ উদ্দিন (চেয়ার ) প্রতীকে ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ওয়াহেদ প্রামাণিক (সাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ২৮৭। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম পল্টু (মোরগ) প্রতীকে ২৫৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মামুনুর রহমান (ছাতা ) প্রতীকে ভোট পেয়েছেন ২২৩ । সাংগঠনিক সম্পাদক পদে দুই জন আনিছুর রহমান (আনারস) ৩৭৮ ভোট ও আবু রায়হান (হাতি) প্রতীকে ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মোনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন উপস্থিত ছিলেন।

আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি ত্রি-বাষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এএইচএম ওবায়দুর রহমান সুইট বলেন, আক্কেলপুর উপজেলা বিএনপির ৩৫৫ জন সদস্যের মধ্যে ৩৪৬ জন এবং পৌর বিএনপির ৬৩৯ জন সদস্যের মধ্যে ৫৯৯ জন ভোট দেন। দীর্ঘ ১৭ বছর আক্কেরপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মীর সমর্থকরা দারুন উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করা হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD