1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধকরি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধকরি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত।
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রাজশাহী সামাজিক বন বিভাগ পাইকবান্দা রেঞ্জ ধামইরহাট বিটের আয়োজনে ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধকরি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার বসবাসকারী নৃ-জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যগণকে পরিবেশবান্ধব ইকোট্যুরিজম ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামূলক এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ জোনের সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ হোসেন, পাইকবান্দা বনবিট কর্মকর্তা মো. নূরল ইসলাম, ধামইরহাট বনবিট কর্মকর্তা মো. আনিসুর রহমান, বন প্রহরী বিদ্যুৎ কুমার, বন মালি জয়নাল আবেদীন ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার ব্যক্তিগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD