1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে শহরের বাটারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের মিরেস্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে শিপন হোসেন (২৭) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা কান্দা এলাকার আব্দুল আলিম কারার ছেলে নাঈম কারার (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিপন মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন চিহ্নিত মূলহোতা। সে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করতেন। রবিবার সকালে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদে জয়পুরহাটের বাটারমোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় একটি মিনিট্রাক আটক করা হয়। এরপর তল্লাশী করলে মিনিট্রাকের প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধা করা হয়। গ্রেপ্তার করা হয় মাদক সিন্ডিকেটের দুইজনকে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD