জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে শহরের বাটারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের মিরেস্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে শিপন হোসেন (২৭) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা কান্দা এলাকার আব্দুল আলিম কারার ছেলে নাঈম কারার (২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিপন মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন চিহ্নিত মূলহোতা। সে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করতেন। রবিবার সকালে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদে জয়পুরহাটের বাটারমোড় এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি মিনিট্রাক আটক করা হয়। এরপর তল্লাশী করলে মিনিট্রাকের প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধা করা হয়। গ্রেপ্তার করা হয় মাদক সিন্ডিকেটের দুইজনকে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM