
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত -১।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বাজার এলাকায় বাস ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (২২) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আপেল হোসেন (২১) নামে একজন। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে। আর আহত আপেল হোসেন সদরের ভগবানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জয়পুরহাট সদর থানার এসআই রেজাউল করিম জানান, নিহত মারুফ হোসেন মোটরসাইকেলে করে আপেল হোসেন নামে একজনকে নিয়ে ভাদসা বাজার থেকে নওগাঁর বদলগাছীর পাহাড়পুরের দিকে যাচ্ছিলেন। সেসময় মারুফ মোবাইল ফোনে কথা বলছিলেন। ভাদসা বাজার থেকে একটু দুরে বিপরীত দিক থেকে আসা একটি টুরিস্ট বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারুফ মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আপেল হোসেনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।