1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক । জানাযার নামাজে অংশগ্রহণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

 

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক জানাযার নামাজে অংশগ্রহণ 

রাজশাহী ব্যুরো ঃপ্রেস বিজ্ঞপ্তি,

২৭ (আগস্ট ২০২৩) রাজশাহী মহানগরীর ফিরোজাবাদ (বিমানচত্বর) নিবাসী, রাজশাহী সিটি কর্পোরেশনে হিসাব বিভাগের হিসাব সহকারী আজগর আলী মারুফের মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে বাদ আসর ফিরোজাবাদের হাজী কসিমুদ্দিন ঈদগাহে  মরহুম মোহাম্মদ আলীর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে মরহুমের মরহেদে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আজ রবিবার (২৭ আগস্ট) ভোর আনুমানিক ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD