1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীতে চাঁদা চেয়ে হুমকি , আসামী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

রাজশাহী মহানগরীতে চাঁদা চেয়ে হুমকি , আসামী গ্রেফতার ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। এ বিষয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ বিষয়ে তদন্ত শুরু করে। তারা ঘটনার সত্যতা পেয়ে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পবরর্তীতে  আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকষ দল আজ ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সোয়া ৭ টায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলামকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলার রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD