
বনিক সভাপতির বাড়িতে মিলল ২৮৮ পিস ইয়াবা,স্ত্রী গেপ্তার।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চন্দনদিঘি বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ২৮৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।এঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক শহিদুল ইসলাম তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুরুল আলমের নেতৃত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুপুর একটার দিকে তারা গুডুম্বা গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে অভিযানে যান। টের পেয়ে শহিদুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। তারা শহিদুল এর বাড়িতে তল্লাশি চালিয়ে সোফার গদির ভিতর টিস্যু পেপারে মোড়ানো ২৮৮ পিস ইয়াবা জব্দ ও শহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানাকে গ্রেপ্তার করে ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মইনুল ইসলাম বলেন,থানায় মামলা হয়েছে,এবং শহিদুল ইসলাম পলাতক রয়েছে ।