1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জয়পুরহাটে নানা আয়োজনে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

জয়পুরহাটে নানা আয়োজনে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৯ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয় এবং বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আলোচনা সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।

এ সময় আরও বক্তৃতা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD