1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

লফসের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

লফসের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে জনসমাগমস্থল, বিনোদন, শরীর চর্চা উন্মুক্ত স্থান নির্মাণ, বর্তমান স্থানগুলোকে সংরক্ষণ ও নিরাপদ নিশ্চিতকরণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসার ওয়েল ফেয়ার (লফস)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক সচিব মোঃ মোবারক হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করে লফস। স্মারকলিপি প্রদান শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে জনসমাগমস্থল, বিনোদন, শরীর চর্চা উন্মুক্ত স্থান নতুন করে নির্মাণ, বর্তমান স্থানগুলোকে সংরক্ষণ ও নিরাপদ নিশ্চিতকরণ বিষয় উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, পথচারী যাহাতে পথ চলতে বিপদগ্রস্থ না হন এবং তাহার নিরাপদ ও অনায়াসে পথে চলাফেরা করিতে পারে সেই জন্য কর্পোরেশন প্রবিধান দ্বারা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। সর্বসাধারণের সুবিধা ও চিত্ত-বিনোদনের জন্য প্রয়োজনীয় উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারে। সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ এবং মান উন্নয়ন করতে পারবে। এছাড়া সিটি কর্পোরেশনকে স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে যে কোন ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে।

সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স এর সার্বিক সহযোগিতায় লফস আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সহ-সভাপতি এ্যাডভোকেট নুসরাত মেহেজাবীন, রাসিকের উপ-সচিব (ভারপ্রাপ্ত) তৈমুর হোসেন, উচ্চমান সহকারী হুমায়ন কবীর, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক, লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD