1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০ জন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: সোহেল রানা ওরফে ডন (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুরাতন বিল সিমলার মো: আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে। সে রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)। সে গত ১৮ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহার নামীয় আসামি। গতকাল ৮ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সোহেল রানা ডনকে বর্ণালি মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD