1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট নির্মাণের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মাদরাসা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করেছে দখলকারীরা। এনিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বরাবর দফায় দফায় অভিযোগ দেয়া হয়। উপজেলা ভূমি অফিস এনিয়ে একাধিকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে নোটিশ দিলেও তা মানেনি তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, খেলার মাঠের চারিদিকে দোকানপাট তৈরি করা হয়েছে। সেখানে ক্লাসের ফাঁকে খেলতে গেলেই বাধা দেয় অবৈধ দখলকারী দোকানদাররা। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ফিরিয়ে দেয়ার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মোহা. আজিজুর রহমান, সহ-সুপার মো. মতিউর রহমান, সহকারী শিক্ষক মাসুদ রানা, সিনিয়র সহকারী মৌলভী মো. সাইদুর রহমান, ইবতেদায়ী প্রধান মো. মোস্তফা কামাল, সহকারী শিক্ষক তামান্না মহল শিশির, শিক্ষার্থী হালিমা খাতুন, রুবেল হোসেনসহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD