1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২ দীঘিনালায় ভাবগাম্ভীর্যে এমএন লারমার স্মরণসভা ও জুম্ম জাতীয় শোক দিবস পালন হাইমচরে ঢেউটিন ও চেক বিতরণ নওগাঁয় গভীর রাতে পার্কিংয়ে রাখা দুটি বাসে আগুন, ধাওয়া করে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গাইবান্ধার সাঘাটায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, আসাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স- ১৩ বোতল ও ইয়াবা- ০৫পিস উদ্ধার। গ্রেফতার-০2 (দুই) জন। নড়াইলে বাড়ির ছাদ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার ঝিনাইদহের গাড়াগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ রাজশাহীতে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে ভাটারা থেকে গ্রেফতার করল এসআরবি-৫

ঝিনাইগাতীতে অবৈধবালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় আহত ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

ঝিনাইগাতীতে অবৈধবালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় আহত ২

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় ২ জন আহত হয়েছে।

রবিবার ( ১ডিসেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশ তলায় ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন গান্দিগাঁও গ্রামের শামসুল হকের ছেলে মোন্নাফ আলী (৫০) ও মোন্নাফ আলীর ছেলে নুর জালাল (২৪)।

আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, একই গ্রামের কামরুল, ধলা, কমল,আইদুল, আব্দুল, হানিফ, আয়না বেগম,দোলনা,ইমান আলীসহ আরো অনেকেই কালঘোষা নদীর গান্দিগাঁও দরবেশ তলা এলাকা থেকে অবৈধভাবে বালু লুটপাট চালিয়ে আসছে।

এতে আশপাশের এলাকার ঘরবাড়ি হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি ফসলি জমি নদী ভাঙ্গনের কবলে পড়ে। রবিবার সকাল ৯ টায় মোন্নাফ আলী এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তার উপর হামলা করে।

এসময় মোন্নাফ আলীর ছেলে নুর জালাল হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তাকেও পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবার সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

এব্যাপারে নুর জালাল বাদি হয়ে ৭ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগ পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD