1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন। দৈনিক নয়া কণ্ঠ       

  • প্রকাশিতঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বেসরকারী সদস্য হয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন। আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ নভেম্বর বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ প্রশাসন অধিশাখা-১৭ থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে যুগ্মসচিব মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ৫ (১) (ঞ) ধারা অনুযায়ী তিন জন বিশিষ্ট ব্যক্তিকে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ২৬ নভেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বেসরকারী সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। অন্য দুই জন হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের অধ্যাপিকা ড. বেগম আসমা সিদ্দীকা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী।

সাংবাদিক মঈনউদ্দিন দীর্ঘদিন থেকে দৈনিক আমার দেশ’র রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে দায়িত্ব পালন করছেন। এরআগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি অত্যান্ত নিষ্ঠার সাথে সাংবাদিকতায় যুক্ত। মঈন উদ্দিন দীর্ঘ সময় ধরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আরইউজে’র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফ্যাডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর হিসেবে নির্বাচিত। এর আগে রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রির্পোর্টাস ইউনিটসহ কয়েকটি সাংবাদিক সংগঠনের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজারের আব্দুল মান্নান ও মাসুরা বেগমের সন্তান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD