1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা ওলামা মাসায়েখের সমিট অনুষ্ঠিত দীর্ঘ দুই তিন বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়ার মৃত্যু ব্রাহ্মণপাড়ায় কাঠের ব্যবসার বিরোধে হত্যার অভিযোগ, ৩ জনের বিরুদ্ধে মামলা রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় নৌকা (ইঞ্জিনসহ) আটক চাঁদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, গোয়ালন্দের নার্গিসকে বিয়ে লক্ষ্মীপুরে বিএনপির ৩১নেতার পদত্যাগ ঘোড়াঘাটে বিস্কুট খাওয়ায় মা বিড়াল হত্যা, শাস্তি হিসেবে ৬ মাস কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা প্রদান “

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি; গ্রেপ্তার ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পঠিত

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি; গ্রেপ্তার ১।

রাজশাহী ব্যুরো  ঃ রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল এর বিশেষ কৌশলে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: মহব্বত আলী রয়েল(২৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুরের মো: কাওছার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মহব্বত আলী রয়েল ৩-৪ জনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর বিশেষ কৌশলে পরিবর্তন করে বিক্রি করে আসছে। এমন একটি মোটরসাইকেল বিক্রির জন্য নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি বিকেল সোয়া ৪ টায় কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেল সহ আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনা-বেচার সাথে জড়িত। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৫ নভেম্বর দিবাগত রাত পৌনে ২ টায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD