1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ

চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন।

রাজশাহী ব্যুরো ঃবিডিআর বিদ্রোহের পুনরায় বিচারের দাবিতে বুধবার (২৭ নভেম্বর) রাজশাহীতে মানববন্ধন করেছে সাবেক বিডিআর’র চাকুরিচ্যুত সদস্যরা। বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশিল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।

মানববন্ধনে অংশগ্ৰহণকারিরা বলেন,  ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারনে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের দায়ভার নির্দোশ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচারসহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত পনের বছর ধরে চরম আর্থিক অভাব অনটন আর ধারদেনার বেড়াজালে দিন কাটাচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সমস্ত বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্থ সকল বিডিআর সদস্যদের উপর জোড়পূর্বক মিথ্যা ভাবে চাপিয়ে দেয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্তরক্ষাকারি বাহিনী (বিজিবি) তে যোগদান করার সুযোগ দিতে হবে।

দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ পনের বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD