1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

সাংবাদিকদের অশ্লীল গালিগালাজ করায় পৌর মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

সাংবাদিকদের অশ্লীল গালিগালাজ করায় পৌর মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি 

রাজবাড়ী প্রতিনিধি, ছাব্বির হোসেন বাপ্পিঃ

রাজবাড়ী জেলার সংবাদ প্রকাশের জেরে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল কর্তৃক সমকাল পত্রিকার সাংবাদিকসহ রাজবাড়ীর সাংবাদিকদের অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মেয়র নজরুল ইসলাম মন্ডলের শাস্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, দৈনিক নয়া শতাব্দি পত্রিকার জেলা প্রতিনিধি আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, রাজবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, কালের কন্ঠ ও একুশে টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সময় টেলিভিশনের প্রতিনিধি করিম ইছাক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, দৈনি সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আজু শিকদার, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, বাংলাদেশ প্রেসক্লাব প্রচার সম্পাদক দৈনিক দেশ সেবা ছাব্বির হোসেন বাপ্পি, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসির জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ আলী আল মামুন, রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক আল মামুন আরজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজবাড়ীর সভাপতি কবির হোসেন, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, কালুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহমুদ প্রমূখ। এছাড়া মানববন্ধনে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
পরে একটি মৌন মিছিল নিয়ে সাংবাদিকরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জুতা পায়ে অট্ট হাসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ অনেকে পুষ্পমাল্য অর্পণের নামে অশ্রদ্ধা প্রদর্শনের বিষয়ে জাতীয়, অনলাইন ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের ঘটনায় গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল কর্তৃক সাংবাদিকদের অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের বিষয়ে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এছাড়া পুলিশ সুপার বরাবরও স্মারকলিপি পেশ করা হয়েছ।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ যথাযথ ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস্থ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD