1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সদরপুরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

সদরপুরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চরমানাইড় ইউনিয়ন ও দুপুরে আকোটেরচর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তাঁরা

এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, ফরিদপুর পশ্চিম অঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, সদরপুর উপজেলা প্রকৌশলী আঃ মমিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা আজকে সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। নদীর ভাঙ্গনের ফলে এই অঞ্চলে প্রতি বছর ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। পানি সম্পদ মন্ত্রণালয়কে অতি দ্রত এসব এলাকায় ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। আশা করছি দ্রতই ভাঙ্গন রোধে তারা ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD