1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নওগাঁয় ইসলামী সাহিত্য চর্চার লক্ষ্যে কমিটি গঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার পঠিত

নওগাঁয় ইসলামী সাহিত্য চর্চার লক্ষ্যে কমিটি গঠন

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
ইসলামী বাংলা সা‌হি‌ত্যের সুবিস্তীর্ণ ময়দা‌নে স্বগ‌র্বে বিচর‌ণের প্রয়াস নি‌য়ে এক ম‌নোজ্ঞ কনফা‌রেন্স ও কমিটি গঠিত হয়।গতকাল বৃহস্প‌তিবার সকাল ১০ টায় নওগাঁ শহ‌রের শাহী রে‌স্তোরা হো‌টে‌লে জেলার ১১ টি উপ‌জেলা থে‌কে আগত প্রায় অর্ধ শতা‌ধিক বিদগ্ধ ইসলামী লেখকবৃ‌ন্দের উপ‌স্থি‌তি‌তে প্রাণবন্ত হ‌য়ে উ‌ঠে অনুষ্ঠা‌নটি। পৃথিবীর ইসলাম প্রিয় মানুষদের কাছে শরীয়তের কথা পৌঁছে দেওয়ার সহজলভ্য একমাত্র মাধ্যম বই। এর মাধ্যমে ইসলামী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে পারে একমাত্র লেখক বৃন্দ। আর লেখকদের সম্মিলিত প্রচেষ্টায় ইসলাম শরীয়তের বাণীগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে,আল্লামা আব্দুল হক শাহ এর সভাপ‌তি‌ত্বে এবং বি‌শিষ্ট লেখক ও গ‌বেষক মাওলানা ফজলুল হক শাহ এর সঞ্চালনায় অনু‌ষ্ঠানটি পরিচালিত হয়। লেখকদের অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করতে একটি সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন মর্মে একটি কমিটি গঠিত হয়। উপস্থিত লেখক ও গবেষকদের সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ লেখক ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। মুফ‌তি শ‌রিফুল ইসলাম‌কে সভাপ‌তি, মাওলানা ফজলুল হক শাহ‌কে সাধারণ সম্পাদক, মুফ‌তি শ‌ফিকুল ইসলাম‌কে কোষাধক্ষ এবং মাওলানা শা‌মিম আহমদ নূরী‌কে সাংগঠ‌নিক সম্পাদক ক‌রে ৪১ সদস‌্য বি‌শিষ্ট “ইসলামী লেখক ফোরাম, নওগাঁ” শীর্ষক সা‌হিত‌্য চর্চার এক‌টি শ‌ক্তিশালী কার্যনির্বাহী ক‌মি‌টি গ‌ঠিত হয়। এ সভায় আগা‌মি এক বছ‌রের ম‌ধ্যে নওগাঁ জেলার ব‌রেণ‌্য আ‌লেম‌দের জীবনীমূলক এক‌টি সু‌বিশাল মৌ‌লিক গ্রন্থ প্রকা‌শের সিদ্ধান্ত গৃহীত হয়। ভ‌বিষ‌্যতে এ ফোরা‌মের তত্ত্বাবধা‌নে এক‌টি মা‌সিক প‌ত্রিকা বের করাও প‌রিকল্পনা হা‌তে নেয়া হয়। প‌রি‌শে‌ষে দোয়া ও আপ‌্যায়‌নের মাধ‌্যমে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘ‌টে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD