1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরী ও সম্পাদক মোস্তাফিজুর রহমান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরী ও সম্পাদক মোস্তাফিজুর রহমান,

নওগাঁ প্রতিনিধিঃ-মোঃ-হাবিবুর রহমান
নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওকত। দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।  নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী খালেদ হাসান পাহিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, এএইচএম ওবাইদুর রহমান চন্দন, সহ-ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, আলহাজ্ব মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা প্রমুখ। ইসাহাক আলী সরকারকে সিনিয়র সহ-সভাপতি, শফিউল্লাহ সোনারকে যুগ্ন সাধারণ সম্পাদক, শামীম রেজা চৌধুরী বাদশা ও জাহাঙ্গীর কবির বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD