1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গাবতলীতে জমির বিরোধে গাছের চারা কেটে ফেলার অভিযোগ গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ

র‍্যাগিংয়ের অপরাধে ইবিতে ৫ শিক্ষার্থী পুলিশি হেফাজতে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত

র‍্যাগিংয়ের অপরাধে ইবিতে ৫ শিক্ষার্থী পুলিশি হেফাজতে।

তারিকুল ইসলাম, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। র‍্যাগিং কান্ডের সাথে জড়িতদের হাতেনাতে আটক করেন লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নং কক্ষে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ৬ জনকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির পর ২ নভেম্বর থেকে ক্রমাগতভাবে বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীদের হাতে র‍্যাগিংয়ের শিকার হন তাঁরা।

অভিুযুক্ত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের সঞ্জয় বড়ুয়া। ভুক্তভোগী সকলেই ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, ভুক্তভোগী চার শিক্ষার্থীর ওপর মানসিক নির্যাতন করে অভিযুক্ত সাব্বির ও সঞ্জয়। এসময় ভুক্তভোগীদের মধ্যে একজনকে পাঁচ রকম হাসি দিতে বলা হয়, বাজে ভাষায় কথা বলতে বলা হয় এবং নাচতে বলা হয়৷ পরিচয় শেখানোর নামে যৌন বিকৃতিমূলক আচরণ করানো হয় তাদের সাথে। নীল ছবির বিভিন্ন চরিত্রসহ নানা অসৌজন্যমূলক আচরণ করা হয় এসব শিক্ষার্থীদের সাথে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, আপাতত তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

ইবি থানার ডিউটি অফিসার এস আই মাসুদ বলেন, আপাতত তারা আমাদের হেফাজতে আছেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD