1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শ্রীপুরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
শ্রীপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
সোমবার বিকেলে ঘাসিয়াড়া ব্যাপারীপাড়া ঈদগাহ ময়দানে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজোয়ান আলম খানের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সাবেক মাগুরা পৌর চেয়ারম্যান ও বিএনপি নেতা ইকবাল আক্তার খান কাফুর, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. এম এ রশিদ, জেলা বিএনপি নেতা আমিনুর রহমান পিকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসান সোহান,
জেলা যুবদলের সভাপতি এ্যাড, ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।
 শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মাহবুব-উর-রহমান,
কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন ঝন্টু’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD