1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার এস,এস,সি পরীক্ষা ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!  ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ১৪১ কোটি টাকা পাচার: দুদকের তিন মামলায় জাবেদ ও তার স্ত্রীসহ আসামি ২৯ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পাংশায় গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুদের টাকা হলো সুমনের কাল ফেসবুক লাইভে বাঁচার আকুতি, আমাকে কেউ বাঁচান- ওরা আমাকে মেরে ফেললো। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

সুদের টাকা হলো সুমনের কাল ফেসবুক লাইভে বাঁচার আকুতি, আমাকে কেউ বাঁচান- ওরা আমাকে মেরে ফেললো

মোকছেদুল ইসলাম জেলা নওগাঁ প্রতিনিধি: আমাকে কেউ বাঁচান, আমাক মেরে ফেললো, আমাকে কেউ বাঁচান, ওরা আমাক মেরে ফেললো। বুলবুল ভাই আমি আপনাক বড় ভাইয়ের মতো দেখতাম। আপনি আমাক প্রলোবণ দেখিয়ে মেরে ফেললেন? আপনার থেকে আমি কখনোই ৮ লাখ ৫০ হাজার টাকা নেই নি বুলবুল ভাই, আপনার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছিলাম অনেক আগে, আপনি বলেছিলেন কখনো বিপদে পড়লে নিও, চাকরি কথা ভেবে আমি নিয়েছিলাম, সুদ হাজারে ২০ টাকা দিন ধরে ১ লাখ ৪০ হাজার টাকা দিছি। আপনি ফাঁকা চেক আর স্ট্যাম্প নিয়ে আপনি আমার সাথে এতো কিছু করলেন? এখন আপনি বলছেন ১০ লাখ ৪৫ হাজার টাকা পান, সব কিছু বাদ দিয়ে ৮ লাখ ৫০ টাকা টাকা। তাও আমি দিতে চাইলাম। আমি টাকা নিয়ে আসতেছিলাম মহাদেবপুর থেকে আপনি ছাড়া আর কেউ জানতো না ভাই। ভাই আপনি আমার পিছনে লোক লেগে দিয়ে আমাকে মেরে ফেললেন ভাই। ওরা আমাক খুঁজিচ্ছে আমি লুকিয়ে আছি ভাই। আমি নজিপুরের সকল ছাত্র জনতার কাছে অনুরোধ করছি আমি ওর কাছ থেকে মাত্র ৭০ হাজার টাকা নিয়ে আগে ওক দিয়েছি ৭ লক্ষ টাকা। আবার আজ ১০ লাখ টাকা এক জায়গা থেকে নিয়ে আসিচ্ছিলাম ওকে দিবো বলে ৮ লাখ ৫০। মান সন্মান রক্ষার জন্য। ওই রাজনীতির ভয় দেখায়। এখন বিএনপি’র ভয় দেখায়। ওই আমার কাছ থেকে জোড় পূর্বক স্ট্যাম্প করে নেয় আমার কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা পাবে বলে। আমি ওর বিচার চাই। আমার মা ছাড়া আমার কেউ নেই। আমার মাকে এখন কে দেখবে ভাই। আমার মাকে দেখার মতো কেউ নেই। ওরা আমাকে খুঁজিচ্ছে, আমি লুকিয়ে আছি, ওরা বলতেছে ৫ লাখ টাকা আমাদের আর ৫ লাখ টাকা বুলবুলের। আমার কি দোষ ভাই। আমকে শেষ করলেন। আমার মাকে কে দেখবে, আমার ভাগিনাদের কে দেখবে, আমার বোনকে কে দেখবে। মৃত্যুর আগে ফেসবুক লাইভে এসে ৫ মিনিট ৪৬ সেকেন্ডের লাইভে ঠিক এভাবেই বাঁচার আকুতি জানিয়েছিলেন মো: সুমন হোসেন।

পরে রাত সারে ১০ টার দিকো নাপিত পুকরা’র একটি কাঁঠাল গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

নিহত সুমন হোসেন পত্নীতলা উপজেলার বিলছাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। নিহত সুমন নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট এর ফটোস্ট্যান্ড ব্যবসায়ী ও নজিপুর সরকারি ডিগ্রি কলেজ এর অনার্স ৪ র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পত্নীতলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মো: মারুফ মোস্তফা বলেন, নিহত সুমন ফেসবুক লাইফে এসে ছাত্র জনতার কাছে বিচার দাবি করেছিলেন। সুমনের হত্যার সাথে যারা জড়িত তাদের সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এছাড়াও সুমনের হত্যার ঘটনাটি ছাড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সর্বস্থরের জনগণ সুমন হত্যার বিচার চেয়ে বিভিন্ন ভাষায় পোষ্ট দিয়েছেন এবং সোমবার সকাল থেকেই নজিপুর বণিক সমিতি ও নজিপর সরকারি কলেজ এর শিক্ষার্থীরা নজিপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছেন।

এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শাহ মো: এনায়েতুর রহমান বলেন, ওই ফেনবুক আইডি টি সুমনের কি না কিংবা লাইভের অডিও’র ওই ব্যক্তিটি কে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। বুলবুল নামে কোন ব্যক্তির সাথে সুমনের আসলেই কোন আর্থিক লেনদেন ছিলো কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এসবের সত্যতা বের হলেই আসল রহস্য উন্মোচন হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD