1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

স্বৈরাচারী হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে: সাখাওয়াত হোসেন বকুল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

স্বৈরাচারী হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে: সাখাওয়াত হোসেন বকুল

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

স্বৈরাচারী ফ্যাসিষ্ট হাসিনা বাংলাদেশর গণতন্ত্রকে ধ্বংস করেছে।
১৬ বছর যাবত আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে অন্যায় ভাবে দেশের বাহিরে রেখেছে।এবং বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন। নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার(১৬ নভেম্বর)নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে গোতাশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাজার হাজার জনতাকে সাথে নিয়ে,স্বাধীনতার ঘোষক জিয়া,লও লও লও সালাম,কে বলেরে জিয়া নাই,
জিয়া আছে সারা বাংলায়,
তারেক রহমান বীরের বেশে
আসবে ফিরে বাংলাদেশে,
এই স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মূখরিত করে তুলেন।উক্ত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব,পৌর বিএনপির আহ্বায়ক বদরুল ইসালম বাবুল মোল্লা সদস্য সচিব এড.আব্দুল হান্নান,নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি খন্দকার সোহাগ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম
,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসউদুর রহমান সোহাগ,
যুগ্ম-আহ্বায়ক রিপন,শ্রমিক দলের সভাপতি বাবুল আকন্দ,
সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন ছোটন,নরসিংদী জেলা জিসাসের সহ-সভাপতি খন্দকার সেলিম রেজা, উপজেলা ছাত্রদল নেতা রাকিব হাসান,ইমরান ইসরাক রানা,
মহিলা দলের সভাপতি মাসুদা বেগম,সাধারণ সম্পাদক হাসিনা হিমুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD