1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

নেত্রকোণার দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রোগাক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ শাখার সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি আহবায়ক ফরিদ আলী, সদস্য সচিব হারেছ গনিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্প্রতি অব্যাহত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় দুর্গাপুর ও কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ড্যাবের বিভিন্ন বিভাগের ৩০ জন ডাক্তার দিনব্যাপী প্রায় দুই হাজার রোগী দেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতি গ্রস্থ অসহায় দুস্থ ও হতদরিদ্র রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ঔষধ পাওয়ায় তারা অনেক খুশি। ,

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD