1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

আমতলী-তালতলী সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

আমতলী-তালতলী সংসদীয় আসন পুনর্বহালের
দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা-৩ আমতলী-তালতলী সাবেক সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে শনিবার সকাল সাড়ে ১০টায় সকল রাজনৈতিক দল, পেশাজীবি, সামাজিক সংগঠন নিয়ে এক মতবিনিময় সভা নতুন ডাকবাংলোর হল রুমে অনুষ্ঠিত হয়।
আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, বরগুনা জেলা খেলাফত মজলিশের সভাপতি গাজী আব্দুল মন্নান, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, আমতলীর সিনিয়র সাংবাদিক দৈনিক সমকালের আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, আমতলী উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, আমতলী উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক শাহনাজ পারভীন খুশি বেগম, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সম্পাদক গাজী মুহা: বায়েজিদ, আমতলী আমতলী উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. সাঈদুর রহমান, খেলাফত মজলিস আমতলী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. মনোয়ার হোসেন, আমতলী উপজেলা জামের বাইতুল মাল সম্পাদক মো. নিজাম উদ্দিন,জামাত নেতা মো. দলিল উদ্দিন, গাজী মো. আবুল হোসেন, মো. কবির উদ্দিন প্রমুখ। বক্তারা ১১২ বরগুনা-৩ (আমতলী-তালতলী) সাবেক সংসদীয় আসন পুনর্বহালের দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD