1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

গলচিপায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের ও পান চুরির অভিযোগে মারধর, অতপর; বাক প্রতিবন্ধীর মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

 

গলচিপায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের ও পান চুরির অভিযোগে মারধর, অতপর; বাক প্রতিবন্ধীর মৃত্যু

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ

গলাচিপায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। পান চুরির অভিযোগে মারধরের ৬দিন পর আহত বাক প্রতিবন্ধী বাইজিদ গাজী(১৬) এর মৃত্যু হয়েছে। অপরদিকে গাছ কাটতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছে মনির হোসেন(৪০) নামের এক শ্রমিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালিরচর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে বাক প্রতিবন্ধী বাইজিদ গত ৯ নভেম্বর রাতে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের রফিক প্যাদার ছেলে জাকির প্যাদার পানের বরজের বাইরে থেকে পান ছিড়ে। এ সময় পান চুরির অভিযোগে বাইজিদকে মারধর করে। মারধরের এক সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে চার টার দিকে বাইজিদের মৃত্যু হয়।
এদিকে, উপজেলার আমখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের বাবর আলী মৃধার ছেলে শ্রমিক মনির হোসেন মৃধা(৪০) শুক্রবার সকালে বাড়ির পশ্চিম পাশে রেইনট্রি গাছ কাটতে উঠে। এসময় গাছের কাটা অংশ বিদ্যুতের তারের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মনিরকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আমখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন, পান ছেড়ার কারণে বায়েজিদকে মারধরের ঘটনায় তার মৃত্যু ঘটতে পারে। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপর ঘটনায় মনিরের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD