1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কাজীপুরে বিষ প্রয়োগে ১৬ বিঘা সরিষার ক্ষেত বিনষ্ট। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.51805556, 0.2453125);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;
কাজীপুরে বিষ প্রয়োগে ১৬ বিঘা সরিষার ক্ষেত বিনষ্ট

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালদহ গ্রামের চরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিষ প্রয়োগে ১৬ বিঘা সরিষার ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী পরিবার বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে অভিযোগ করলে সরেজমিনে গিয়ে এঘটনার সত‌্যতা পাওয়া যায়।স্থানীয়রা জানান, মনসুরনগর ইউনিয়নের শালদহ গ্রামের মৃত আলম মন্ডল ১৩৫৪ হতে ৫৭ সাল পর্যন্ত জমিদার হতে ৭ একর ১৬ শতাংশ জমির খাজনা পরিশোধ করে দাখিলা গ্রহণ করেন।এর কয়েক বছর পর যমুনা নদীর ভাঙ্গনে বাড়িঘর সহ আবাদি জমিগুলো নদীগর্ভে চলে যায়। দীর্ঘ ৩০ বছর জমিগুলো নদীগর্ভে থাকায় ৬২ সনের এসএ এবং ৮২ সনের আরএস ভূমি জরিপ হতে বাদ পড়ে জমিগুলো খাস খতিয়ান বা (চিটায়) অন্তর্ভুক্ত হয়।এরপর নদীর গতিপথ পরিবর্তন করে চর লেগে উঠলে মৃত আলম মন্ডলের বংশধর সেই জমিতে পুনরায় বাড়িঘর করে বসবাস শুরু করে এবং জমিগুলো চাষাবাদ করে আসছে বলে জানান এলাকাবাসী।এদিকে আলম মন্ডলের নাতি মহর আলী মন্ডল বলেন, আমার দাদার বড়ভাই মৃত গহর মন্ডলের বংশধর মৃত বাহেজ আলী মন্ডলের ছেলে হাজী আয়নাল মন্ডল ও মৃত মেহের আলী সরকার ছেলে আব্দুস সালাম মন্ডল সহ তাদের সন্তানেরা মৃত আলম মন্ডলের নামে জমিদার হতে পত্তন নেওয়া জমিগুলো নিজেদের বলে দাবি করে বেদখলের চেষ্টা করে আসছে।এছাড়াও এই নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচার হয়েছে।কিন্তু আয়নাল ও তার লোকজন বিচার সালিশ মানেন না বলে জানান এলাকাবাসী।ভুক্তভোগীরা জানান, আমাদের বাড়ীর পুরুষেরা বিশেষ কাজে সিরাজগঞ্জ যাওয়ায় ভোর বেলায় পূর্ব শত্রুতার জের ধরে আয়নালের নেতৃত্বে স্বপন ও সাদ্দাম ১৬ বিঘা সরিষা খেতে গতকাল বুধবার সকালে বিষ প্রয়োগ করেছে।এদিকে অভিযুক্ত সাদ্দাম হোসেন বলেন,আমরা তাদের ফসলি ক্ষেতে কোন বিষ প্রয়োগ করিনি। এ বিষয়ে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন,এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি।আমি বিষয়টি জানলাম।ঊর্ধ্বতনের সাথে কথা বলে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন,এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD