1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

কয়রায় ইউএনওর মতবিনিময় ও এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

কয়রায় ইউএনওর মতবিনিময় ও এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা

কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
দুপুর ১২ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম তারিক উজ জামানের পদোন্নতি জনিত বদলির কারণে প্রেসক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কয়রা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিএম তারিক উজ জামান কে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রেসক্লাব কয়রার আহবায়ক দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় আরও উপস্হিত ছিলেন, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স,কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,প্রেসক্লাব কয়রার যুগ্ন আহবায়ক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শেখ সিরাজুদৌলা লিংকন,সদস্য সচিব দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কামাল হোসেন, সদস্য কোহিনুর আলম,বি এম আল আমিন,মোস্তফা রেজওয়ানুল করিম,আশিকুজ্জামান, ফরহাদ হোসেন প্রমুখ।
এ সময় বিদায়ী এসিল্যান্ড সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কয়রায় যতদিন থেকেছি সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি যতটুকু পেরেছি, আমার ওপর অর্পিত দায়িত্ব, যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আমরা সরকারি কর্মচারীরা আইনের দ্বারা আবদ্ধ থাকি, চাইলেও অনেক জায়গায় অনেক কিছু করতে পারিনা, যথাসাধ্য চেষ্টা করেছি আইনের মধ্য থেকে সমস্যা সমাধান করার। আপনারা আমাকে শতভাগ সহযোগিতা করেছেন বলেই আমার কর্মজীবন সফলভাবে দায়িত্ব পালন করেছি। আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।
মোক্তার হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD