1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত।

তারিকুল ইসলাম , ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য উদযাপন করল তাদের বার্ষিক ক্রীড়া উৎসব।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ উৎসবে তারুণ্যের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

উৎসবের উদ্বোধনী খেলায় ছিল ছেলেদের জন্য ২ কিলোমিটার দীর্ঘ একটি মিনি ম্যারাথন। এরপর সবার জন্য বিভিন্ন আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল টিপ পরানো, সুঁই-সুতা খেলা, ট্রেজার হান্ট, মোমবাতি প্রজ্জ্বলন, টার্গেট শট, তিন পায়ে দৌড়, পিলো পাসিং, এবং ফুটবল ম্যাচ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ১২তম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুমা খাতুন, সি.আর.সি’র সদ্য সাবেক সভাপতি মোঃ শাহীদ কাওসার এবং তারুণ্যের বর্তমান সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা। এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তারুণ্যের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, “আমাদের সংগঠনের সদস্যরা সারা বছর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে ব্যস্ত থাকে। তাই, শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি পরস্পরের সঙ্গে মেলবন্ধন বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের ক্রীড়া উৎসব আয়োজন করা হয়।”

উল্লেখ্য, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং জনকল্যাণমূলক সংগঠন, যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার পাশাপাশি জনকল্যাণে নিবেদিত থাকে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD