1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

লক্ষ্মীপুর সাহিত্য সংসদের ২৫ তম সাহিত্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত
২৫ তম সাহিত্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত। সাহিত্য সংসদ জেলা লক্ষ্মীপুর।
লিটন হোসেন,রায়পুর 
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ২৫ তম সাহিত্য সম্মেলন ডিসেম্বর এর শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আজ ১১ নভেম্বর  ডক্টরস ল্যাবে অনুষ্ঠিত  এক সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ব্যাপক কর্মসূচির মাধ্যমে এবং জাতীয় খ্যাতিমান কবি লেখকদের উপস্থিতিতে একে নতুন রূপ দেয়ার কর্মযজ্ঞ সাংগঠনিক ভাবে শুরু করা হয়েছে।
সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর পরিচালনায় এতে অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন।
আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদ এর সম্মানিত আজীবন সদস্য প্রাক্তন ডিডি পরিসংখ্যান আবু খালেদ মো. ছাইফ উল্লাহ, অধ্যাপক মাহবুবুর রশীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান, কবি হাসিনা আক্তার প্রমুখ।
সভায় কাওছার বিন জামান কে আহবায়ক এবং রিয়াজুল ইসলাম জাকির কে সদস্য সচিব করে ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাহিত্য সংসদ এর প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান, নির্বাহী সদস্য প্রভাষক জেসমিন আক্তার, তাহসীন বিন আহসান,আতাউর রহমান রাব্বি ও রাকিবুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD