1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বাংলার মাটিতেই আ’লীগের বিচার দেখতে চায় বাংলাদেশের মানুষ-জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;
বাংলার মাটিতেই আ’লীগের বিচার দেখতে চায় বাংলাদেশের মানুষ-জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকালে উপজেলার ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বিশাল জনসভায় ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।মানুষ দীর্ঘ ১৫ বছর তাদের পছন্দের ব্যক্তিদের ভোট দিতে পারেনি।বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে।কথা বলার স্বাধীনতা ছিলো না।মানুষ তার অধিকারের কথা বলতে গেলেই ধরে নিয়ে গুম-খুন করে দিতো।জালেম সরকারকে বিদায় করেছে ছাত্র-জনতা।বাংলার মাটিতেই আওয়ামী লীগের বিচার দেখতে চায় বাংলাদেশের মানুষ।
ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মদ,উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন প্রমুখ।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু,সদস্য গোলাম রাব্বানী লেকু,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য মো. হারুন অর রশিদ খান,উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য শেখ হোসেন জামান জুয়েল,ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এড. এ.এম.বি রেজা ভানু,উপজেলা বিএনপির সদস্য মো. আশরাফ হোসেন,ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মো.শফিকুল ইসলাম মিলন প্রমুখ সহ ভাটারা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।এসময় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ বিশাল জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD